"ছাত্রলীগ এখনও হলে অবস্থান করছে: রাকিব"
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫০ PM

"ছাত্রলীগ এখনও হলে অবস্থান করছে: রাকিব"

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ০৫:৩৮:৫০ PM

"ছাত্রলীগ এখনও হলে অবস্থান করছে: রাকিব"

সংগৃহিত


দুই যুগ পর এমসি কলেজে ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় এমসি কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন রাকিবুল ইসলাম।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছে।’

রাকিবুল ইসলাম আরও বলেন, ‘সিলেটসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আইন প্রণয়ন করে গুপ্ত রাজনীতি বন্ধ করতে হবে। একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব।’

জৈন্তাবার্তা / সুলতানা