গোয়াইনঘাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হকের গণসংযোগ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৯ PM

গোয়াইনঘাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হকের গণসংযোগ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০৮/২০২৫ ১১:২৬:৩৩ PM

গোয়াইনঘাটে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হকের গণসংযোগ

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  লিফলেট বিতরণ করেন সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল হক।

সোমবার (১১ আগষ্ট) বিকেলে উপজেলা সদরে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আলহাজ্ব আব্দুল হক। তিনি বলেন, আমি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করি, সেই সুবাদে বিগত দিনে বিএনপির যুক্তরাজ্যের প্রতিটি সভাসমাবেশ ও আন্দোলনে আমার সম্পৃক্ততা ছিলো। দীর্ঘদিন থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করছি। নিজের সামর্থ্যের আলোকে এলাকার গরীব-দুঃখীদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি, সেই চেষ্টা এখনো চলমান। দলের হাই কমান্ডের সাথে আমার যোগাযোগ রয়েছে, দল যদি বিবেচনা করে আমাকে মনোনয়ন দেয় তাহলে ধানের শীষ নিয়ে উক্ত আসনে আমি নির্বাচন করবো, এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় অন্তত এমন কাজ আমার ধারা হবেনা। তিনি আরও বলেন, আমি সিলেট ৪ আসনের প্রতিটি এলাকায় যাওয়ার চেষ্টা করছি জনগণের ভালোবাসা যথেষ্ট আন্তরিকতা পাচ্ছি। ইনশাআল্লাহ আমি আশাবাদী দল আমাকে মুল্যায়ন করবে। 

গণসংযোগে অংশ নেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার