সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে যুবর্যালি, আলোচনা সভা, সনদ বিতরণ ও ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলরুমের সামনে এসে শেষ হয়।
পরে জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া ও জৈন্তাপুর প্রেসক্লাবের নুরুল ইসলাম।
এবারের জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ছিল 'প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি'। আলোচনা সভা শেষে স্থানীয় যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ঋণের চেক হস্তান্তর করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




