গোয়াইনঘাটে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:০২ PM

গোয়াইনঘাটে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০১:২৬:০৬ PM

গোয়াইনঘাটে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

ছবি নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পীরের বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য নুরুল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এ আমজাদ হোসেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হেলাল উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মনাফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক ও জয়নুল্লাহ, যুবদল নেতা কয়েছ আহমেদ, মাহবুব আহমেদ ও আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্র সংসদ নেতা রাকিবুর রহমান (সুনাম), বর্তমান সভাপতি আব্দুল কাদির (রাফি) ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী জিয়া পরিষদের সভাপতি আব্দুল ওয়াহিদ ও সাধারণ সম্পাদক আলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দীন আহমদ বলেন, আমরা যে ৩১ দফা দাবির কথা বলছি, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি আমাদের দেশের মানুষকে ন্যায়, সমতা ও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার। আজ দেশের প্রতিটি মানুষ উচ্চমূল্য, বেকারত্ব, দুর্নীতি ও অবিচারের শিকার। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচারব্যবস্থা দলীয়করণ করা হয়েছে। আমাদের লক্ষ্য একটাই- জনগণের সরকার প্রতিষ্ঠা, যেখানে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত হবে এবং রাষ্ট্রের সম্পদ জনগণের কল্যাণে ব্যয় হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, জনগণের সমর্থন ও অংশগ্রহণে আমরা ইনশাআল্লাহ এই অন্যায়ের অবসান ঘটাবো এবং একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।

তিনি উপস্থিত সকল নেতাকর্মীকে অনুষ্ঠানটি সফল করার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্য বক্তারা বলেন, দেশের সার্বিক সংকট নিরসন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নই সময়ের দাবি। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।

জৈন্তা বার্তা/আরআর