হবিগঞ্জে পুলিশের উপর হা ম লা র ঘটনায় আ ট ক ২
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে পুলিশের উপর হা ম লা র ঘটনায় আ ট ক ২

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৮/২০২৫ ০৮:২৭:৫৯ অপরাহ্ন

হবিগঞ্জে পুলিশের উপর হা ম লা র ঘটনায় আ ট ক ২

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে পুলিশের উপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে মাধবপুর থানা পুলিশের একটি দল উপজেলার বুল্লা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা গ্রামের মো: আমরু মিয়ার পুত্র মো: কাশেম মিয়া (২৫) ও তিশক মিয়ার পুত্র মো: জাকির হোসেন (২৪)।

এর আগে বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ বুল্লা গ্রামের ধলাই মিয়ার গোষ্ঠী ও সেলিম মেম্বারের গোষ্ঠীর লোকজনের মধ্যে সৌদি আরবে সংঘর্ষের ঘটনার জের ধরে দুদলের সংঘর্ষে ওসি মো: সহিদ উল্ল্যাহ সহ ৭ পুলিশ সদস্য ও উভয়পক্ষের শতাধিক ব্যাক্তি আহত হয়। পুলিশের উপর হামলার ঘটনায় বুধবার রাতে মাধবপুর থানার এসআই বিজয় দেবনাথ বাদী হয়ে ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০/৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।

মাধবপুর থানার ওসি মো: সহিদ উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার