জাফলং দুই দিনে ৮ হাজার ৫শ ঘনফুট পাথর উ দ্ধা র
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:০২ PM

জাফলং দুই দিনে ৮ হাজার ৫শ ঘনফুট পাথর উ দ্ধা র

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৮/২০২৫ ১০:২৫:২৫ PM

জাফলং দুই দিনে ৮ হাজার ৫শ ঘনফুট পাথর উ দ্ধা র

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন স্পট থেকে চুরি হওয়া পাথর উদ্ধারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে।

বৃহস্পতিবার এবং আজ শুক্রবার দুই দিনের অভিযানে পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে গতকাল এবং আজ শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে ৮ হাজার ৫ শ' ঘনফুট লুট করা পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পূণরায় নদীতে প্রতিস্থাপনের লক্ষে বল্লাখাট জিরো পয়েন্টে নৌকা দিয়ে ফেলা হয়েছে।

শুক্রবার সকালে ৯টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

এ সময় উপস্থিত ছিলেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম জাফলং বিট পুলিশের এএসআই মোবারক হোসাইনসহ পুলিশ ও বিজিবি'র সদস্যরা এই অভিযানে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের জিরোপয়েন্ট থেকে কিছু দুষ্কৃতকারী রাতের আধারে বৃষ্টির মধ্যে কিছু পাথর সরিয়ে ফেলছিল। আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেই। এরপর থেকে ২৪ ঘন্টা পুলিশ-বিজিবি'র টহল অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সেখান থেকে যে পাথরগুলো সরানো হয়েছে আমরা সেই পাথর গুলো খোঁজে বের করে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি। কিন্তু পাথর লুটপাটের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আমাদের এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / মনোয়ার