সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ত্রিপাখোলা সীমান্ত এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির জৈন্তাপুর বিওপি'র একটি বিশেষ টহলদল সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে এসব গরু জব্দ করে। গরুগুলোর বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/আরআর




