সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে মানবসেবায় সেচ্ছাসেবী, সামাজিক ও সেবামূলক সংগঠন আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার ২৫-২৭ অর্থবছরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
উপস্থিত সকলের ও সকল সদস্যদের সম্মতিক্রমে ইকবাল হোসেনকে সভাপতি ও সাংবাদিক লিমন তালুকদারকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে আলোচনার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়।
আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতরা হলেন- সভাপতি মো. ইকবাল হোসেন, সহ-সভাপতি হাফিজ পিয়ার মাহমুদ মুন্না, সাধারণ সম্পাদক সাংবাদিক লিমন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মো. জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলি আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক তানিম আহমদ, সহ-প্রচার সম্পাদক তারেক আহমদ, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-অর্থ সম্পাদক জাহেদ আহমদ, অফিস সম্পাদক জাবের আহমদ, সহ-অফিস সম্পাদক নাসির আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ওমর ফারুক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ রাহিম আহমদ, তথ্য সম্পাদক তানভীরুল ইসলাম, সহ-তথ্য সম্পাদক জাবির আহমদ, কার্যকারী সদস্য কবির আহমদ, কিবরিয়া আহমদ, পিয়ার মাহমুদ ইমন, খালেদ আহমদ, ফাহিম আহমদ, ইমরান হোসেন, তানিমুল ইসলাম, কাওছার আহমদ, শাহান আহমদ, দেলওয়ার হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লিমন তালুকদার বলেন, আমার সর্বোচ্চ দিয়ে এই সংগঠনকে এগিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা করব। সংগঠনের কাজগুলো কিভাবে আরও বেশি গতিশীল করা যায়, সে ব্যাপারে দৃষ্টি রাখব। আশা করি, সংগঠনের সব কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে কমিটির অন্যান্য সদস্যরা আমাকে তাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আলোর পথে সমাজ কল্যাণ সংস্থার কমিটি গঠনকালে নবগঠিত কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, আমি চাই এই সংস্থার সকল সদস্যদের নিয়ে সমাজের জন্য ভালো কিছু কাজ করতে। সকলের সহযোগিতায় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই। এ জন্য একার পক্ষে বড় কিছু করা কষ্টসাধ্য। কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় অনেক কিছুই করা সম্ভব।
জৈন্তা বার্তা/আরআর




