গোলাপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা ও সনদ বিতরণ
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০০ PM

গোলাপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা ও সনদ বিতরণ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০১:২৭:৪৯ PM

গোলাপগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা ও সনদ বিতরণ


সিলেটের গোলাপগঞ্জ ভাদেশ্বর সওদাগর সাহেবের বাড়ি মেধাবৃত্তি পরীক্ষা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে ভাদেশ্বর আল-হেরা ইবতেদায়ী হাফিজিয়া পশ্চিমভাগ মাদরাসায় অনুষ্ঠানের শুরুতে মো. জাকির আহমদের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহেরা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী হাসান আহমদ।

অনুষ্ঠানে সওদাগর সাহেবের বাড়ি ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের স্বাগত বক্তব্য দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি সিলেট এর ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমদ চৌধুরী।

আনছার আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর কলেজের অধ্যক্ষ মাহবুবুস সামাদ, ভাদেশ্বর আল-হেরা ইবঃ হাঃ মাদরাসার ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম, আহমদ প্রপাইটি সিলেট এর চেয়ারম্যান কাওছার আহমদ টিপু ও ইউপি সদস্য মুহিদুজ্জামান লাভলু।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, একাগ্রতা ও মেধার স্বীকৃতিস্বরূপ আজকের এই আয়োজন। আমি আশা করি, এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে। একই সাথে আমি অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা সবসময় তাদের সন্তানদের পাশে থেকেছেন। পরিশেষে আমি বৃত্তি প্রদানকারী সওদাগর বাড়ি মেধাবৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানের সাথে জড়িত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

জৈন্তা বার্তা/আরআর