নবীগঞ্জে ফ্যানের সাথে ঝুলছিল যুবকের লা শ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নবীগঞ্জে ফ্যানের সাথে ঝুলছিল যুবকের লা শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ০৮:২৪:৫৯ অপরাহ্ন

নবীগঞ্জে ফ্যানের সাথে ঝুলছিল যুবকের লা শ

পতীকী ছবি


নবীগঞ্জের সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামে তানভীর আহমেদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত সিরাজ মিয়া ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতের দিকে তানভীর নিজের রুমে ঘুমোতে যায়। শনিবার সকাল ৯টার দিকে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা ভেঙে দেখা যায়, সে উড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে ।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।

পারিবারিক সূত্র জানায়, তানভীর কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর একেবারে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। দেশে ফেরার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার