সিলেটের সেই রায়হানের মা’র পাশে দাঁড়ালেন খন্দকার আব্দুল মুক্তাদির
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০০ PM

সিলেটের সেই রায়হানের মা’র পাশে দাঁড়ালেন খন্দকার আব্দুল মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ১০:৪৩:৫৮ PM

সিলেটের সেই রায়হানের মা’র পাশে দাঁড়ালেন খন্দকার আব্দুল মুক্তাদির

সংগৃহিত


সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের বাসায় গিয়ে তার মাকে শান্তনা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে তিনি রায়হানের আখালিয়ার বাসায় পৌঁছান। তাকে কাছে পেয়ে রায়হানের মা কান্নায় ভেঙে পড়েন।

তিনি আক্ষেপ করে বলেন, আমার ছেলেকে নির্মমভাবে নির্যাতন করে যে আকবর হত্যা করেছে, সে আজ জামিনে বেরিয়ে গেছে। পূত্রশোক আজ ৪ বছর থেকে আমাদের অবর্ননীয় দুঃখ দুর্দশায় দিন কাটছে। এর পরেও আমি আশা করেছিলাম বিচারটা পাইমু। কিন্তু যখন শুনলাম সে বেরিয়ে গেছে তখন আমি হতাশ হয়ে আবারও ডিসি সাবসহ আদালতে দৌড়াদৌড়ি করি। ছেলের মৃত্যুর খবর শোনে যে কষ্ট পেয়েছিলাম, আকবরের মুক্তির খবরে আবারও আমি সেই কষ্ট ভোগ করছি। এখন বিচারও যদি না পাই আমি কি নিয়ে বাঁচবো, আপনারাই বলে দেন।

খন্দকার আব্দুল মুক্তাদির তাকে শান্তনা দেন। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, বহুল আলোচিত দুই আসামী বেরিয়ে গেল- এটা খুবই দুঃখজনক। তাছাড়া আকবরের গ্রেফতারের বিষয়টি খুবই নাটকীয় ছিল। সিলেটবাসীর চাপে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছিল পুলিশ। বিচারাধীন বিষয়ে আমি মন্তব্য করতে চাইনা। তবে এই মামলায় সে সাজা না পেলে সেটা বিস্ময়ের ব্যাপার হবে। নিশ্চয়ই বেঞ্চকে কোনোভাবে কনভিন্স করে তার জামিন হয়েছে। এটা ঠিক হয়নি। তার পরদিন সেই জামিন স্থগিতই তার প্রমাণ। এটা আমাদের বিচার ব্যবস্থার একটা বড় দুর্বলতা।

তিনি বলেন, দ্রুত যাতে সে আত্মসমর্পণ করে বা তাকে যাতে গ্রেফতার করা হয় সে ব্যাপারে আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

তিনি রায়হানের মাকে ঢাকায় গিয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করে এই মামলার ব্যাপারে আরও বিস্তারিত বলতে চাইলে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

জৈন্তাবার্তা / সুলতানা