সিলেটের বালাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০১ PM

সিলেটের বালাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ১১:২২:৫৬ PM

সিলেটের বালাগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সিলেটের বালাগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মহাবতার  শ্রীকৃষ্ণের ৫২৫১তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের বালাগঞ্জের আয়োজনে শনিবার সকাল ১০.০০ ঘটিকায়  বালাগঞ্জ বাজারে শ্রী শ্রী গোপীনাথ জিউ আশ্রম প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি বালাগঞ্জ বাজারে প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ ২০২৫ ইং সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বালাগঞ্জ উপজেলা শাখা, ও জন্মাষ্টমী উদযাপন পরিষদ, ২০২৫ ইং সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক লাল মোহন দাস নান্টু।এছাড়াও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অরুন চন্দ্র দে,  দ্বিলীপ দেব, প্রবীর দেব, তপন কুমার বণিক, কৃপেশ বৈদ্য, মাখন সুত্রধর, কৃষ্মমনি বিশ্বাস,প্রদীপ দাস,  সঞ্জয় দাস,অনন্ত দাস অপু দাস, গোবিন্দ চক্রবর্তী, রিপন দাস, কাঞ্চন দাস, কানন দাস, অমিত তালুকদার, সুভাস পাল, মিন্টু পাল,রঞ্জন কানাই দেব, প্রদ্যুণ্ণ দাস, শিপন নাথ, মিঠুন বিশ্বাস, উজ্জ্বল দেব,লিটন নাথ, সরজিৎ পাল, তাপস দেবনাথ, লিংকন দাস, বাপ্পন পুরকায়স্থ, অনুপম দাস, ভূপতি  চক্রবর্তী জনি, অসীম বৈদ্য, সৌরভ পাল, অঞ্জন দাস আবির, পার্থ পাল, রাজ দে প্রমুখ। বাংলাদেশ হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও অসংখ্য ভক্ত-অনুরাগী অংশ নেন।

জৈন্তাবার্তা / সুলতানা