দলে ফিরেই মেসির গোল, জিতল মায়ামি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৬ AM

দলে ফিরেই মেসির গোল, জিতল মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ১২:৩৯:৫৬ PM

দলে ফিরেই মেসির গোল, জিতল মায়ামি

ছবি : সংগৃহীত


চোটে পড়ে এক ম্যাচ দলের বাইরে ছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আর সেই ম্যাচেই হেরেছে দল। এক ম্যাচ পরেই দলে ফিরলেন মেসি। ফিরেই নিজে গোল করলেন এবং করালেন। এতে জিতল তার দলও।

এমএলএসের ম্যাচে এলএ গ্যালাক্সির বিপক্ষে ৩-১ গোল ব্যবধানে জিতেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।

শনিবার রাতে চেজ স্টেডিয়ামে প্রথমে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ৫৯ মিনিটে জোসেফ পেইন্টসিল গোল করে গ্যালাক্সিকে সমতায় ফেরান।

শেষ মুহূর্তে নায়ক হয়ে ওঠেন মেসি। ৮৪ মিনিটে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর ৮৯ মিনিটে লুইস সুয়ারেসকে অ্যাসিস্ট করেন মেসি। তাতেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ইন্টার মায়ামির।

এদিন মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। আগের দুটি ম্যাচে ইনজুরির কারণে খেলেননি তিনি। ম্যাচ শেষে কোচ হাভিয়ার মাশ্চেরানো বলেন, “ওকে আমরা ধীরে ধীরে ম্যাচে ফেরাচ্ছি। আজ কিছু মিনিট খেলিয়েছি, যাতে আত্মবিশ্বাস ফিরে পায়।”

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক