সিলেট সালুটিকরে যৌথবাহিনীর অ ভি যা নে ১১ হাজার ঘনফুট পাথর জ ব্দ আ ট ক-২
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:৫২ AM

সিলেট সালুটিকরে যৌথবাহিনীর অ ভি যা নে ১১ হাজার ঘনফুট পাথর জ ব্দ আ ট ক-২

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ০৪:২৩:৪০ PM

সিলেট সালুটিকরে যৌথবাহিনীর অ ভি যা নে ১১ হাজার ঘনফুট পাথর জ ব্দ আ ট ক-২

ছবি:নিজস্ব


সিলেটের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে প্রায় ১১ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে।

এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে যৌথবাহিনী।রোববার (১৭ আগস্ট) সকাল থেকে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি আশিক মাহমুদ কবির। এসময় তার নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন।

তিনি জানান, রোববার (১৭ আগস্ট) সকাল থেকে সিলেটের সালুটিকর এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে। ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় একটি ক্রাশার মিলের আঙ্গিনায় মাটিচাপা অবস্থায় পাথরের সন্ধান পান যৌথ বাহিনী। এসময় আনুমানিক ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, সিলেটজুড়েই আমাদের অভিযান চলমান রয়েছে।এর আগে, সিলেটের ধোপাগুল এলাকার বসতবাড়ি ও ক্রাশার মিলে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ ঘনফুট সাদা পাথর জব্দ করে প্রসাশন।

জৈন্তাবার্তা / সুলতানা