ছবি: নিজস্ব
বিদেশে পাড়ি জমালেও দেশের কাদামাটির স্পর্শ, আত্মার টান ভোলা যায় না। প্রবাসে আমরা সারাক্ষণ মাতৃভূমি নিয়ে ভাবি। নানা ব্যস্ততায় সময় কাটলেও দেশে ফেরার তাগিদ অনুভব করি। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সুহৃদ আড্ডায় এসব কথা বলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, সিলেট প্রেসক্লাবের সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি এমদাদ হোসেন চৌধুরী দিপু।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যখন দেশ উত্তাল তখন আমাদের প্রবাসীরা দুঃশ্চিন্তায় নির্ঘুম রাত কাটিয়েছেন। সেখানে থেকেও আমরা প্রতিবাদে সোচ্চার ছিলাম। এমনকি যুক্তরাষ্ট্রের মসজিদে মসজিদে ছাত্র- জনতার জন্য দোয়া হয়েছে। তিনি সিলেট প্রেসক্লাব ও দেশের সাংবাদিকতার কল্যাণে অতীতের মতো নিজের সাধ্যমতো সহযোগিতার প্রতিশ্রæতি ব্যক্ত করেন।
এই সময় সাংবাদিকরা বলেন, এমদাদ দিপু ছিলেন সিলেট প্রেসক্লাবের দুঃসময়ের অগ্রসৈনিক। তিনি একজন সাহসী ও প্রতিবাদী সাংবাদিক। বিদেশের মাটিতেও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। আমরা তার জন্য গর্বিত। সহকর্মী সাংবাদিকরা আগামী দিনে তার সাফল্য কামনা করেন এবং দেশ ও সাংবাদিকতার কল্যাণে ভ‚মিকা রাখার আহŸান জানান।
সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ এর ব্যুরো প্রধান খালেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় সুহৃদ আড্ডায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, চ্যানেল এস ইউকের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা, প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল, সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক, মো. ফয়ছল আলম, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ, মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, দৈনিক ভোরের কাগজ-এর সিলেট ব্যুরো প্রধান ফারুক আহমদ, দৈনিক জালালাবাদের বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, বাসসের সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মানাউবী সিংহ শুভ, সাংবাদিক আহমদ মারুফ, লুৎফুর রহমান তোফায়েল, এ কে কাওছার, হুমায়ুন কবির লিটন, শহিদুল ইসলাম, জুলফিকার তাজুল, ইসমাঈল হোসেন, আব্দুল বাছিত, তারেক আহমদ ও সেবুল আহমদ প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




