জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৫:৪৩:৩৭ অপরাহ্ন

জামালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

ছবি:নিজস্ব


অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি এ প্রতিপাদ্যকে সামনে রেখে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের  উদ্বোধন,  র‍্যালি, মাছের পোণা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার  (১৮ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর।

উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালায় বক্তব্য রাখেন

সাবেক উপসচিব মোঃ রইছ উদ্দিন,কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা,শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, নির্বাচন অফিসার আব্দুস সালাম,যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, আনসার ভিডিপির কর্মকর্তা জাহাঙ্গীর, শিক্ষক আমজাদ হোসেন ,  মৎসজীবি মহিবুর রহমান প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মৎসজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির সঙ্গে মাছের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাঁরা জানান, একসময় বিল-হাওর ও নদী-খালে প্রচুর দেশি মাছ পাওয়া যেত, কিন্তু অবৈধ জাল ব্যবহার, অতিরিক্ত মাছ ধরা ও জলাশয় ভরাটের কারণে দেশি প্রজাতি হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় অভয়াশ্রম সৃষ্টি, সঠিক সময়ে মাছ ধরা বন্ধ রাখা ও উন্নত পদ্ধতিতে মাছ চাষের বিকল্প নেই। বক্তারা আরো বলেন, সরকার মাছের উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রণোদনা ও পোনা সরবরাহ করছে। সবাই সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সমৃদ্ধ মাছের ভান্ডার নিশ্চিত করা সম্ভব হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু