অবৈধভাবে ভারত যাওয়ার সময় আ ট ক ৪ নারী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

অবৈধভাবে ভারত যাওয়ার সময় আ ট ক ৪ নারী

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৬:০৪:১৭ অপরাহ্ন

অবৈধভাবে ভারত যাওয়ার সময় আ ট ক ৪ নারী

ছবি:নিজস্ব


মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি ৪ জনকে আটক করেছে।সোমবার (১৮ আগস্ট)  সকালে মাধবপুর উপজেলার মালঞ্চপুর নামক স্থানে ১৯৯৬/৮-এস সীমান্ত পিলারের পাঁচশ গজ  অভ্যন্তরের বাংলাদেশ ভূখন্ড থেকে তাদের আটক করে ২৫ বিজিবি'র (সরাইল ব্যাটালিয়ন) ধর্মঘর বিওপির টহল দল। আটককৃতরা হলেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লাউতলী গ্রামের আব্দুল হকের মেয়ে বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়াইলিয়া গ্রামের মিহেনুল্লা বেপারীর মেয়ে মিনারা বেগম০( ২৬), নেত্রকোনা জেলার মদন উপজেলার মদন দক্ষিণপাড়া গ্রামের শিকুল ইসলামের মেয়ে ঝর্ণা আক্তার (১৯) ও কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার রসুলপুর গ্রামের শরীফ মিয়ার মেয়ে ফারজানা আক্তার শৈলী (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিজিবিকে জানিয়েছেন ভারতের কলকাতায় গৃহকর্মীর কাজ করতে তারা ভারতে যাচ্ছিলেন। মানবপাচারকারী দলের সদস্য মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে কামাল মিয়া,নিজনগর তোফাবাড়ির ওমর আলীর ছেলে লিটন মিয়ার মাধ্যমে জনপ্রতি ১২ হাজার টাকা করে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটককৃত এবং পাচারকারীদের বিরুদ্ধে মাধবপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি সূত্র।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার