ছবি:নিজস্ব
সারা দেশের ন্যায় সিলেটের বালাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
কর্মসূচি অনুযায়ী সোমবার (১৮ আগস্ট/৩ ভাদ্র) উদ্বোধনী দিনে শোভাযাত্রা, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
‘অভয়াশ্রম গড়ে তুলি-দেশী মাছে দেশ ভরি’ এই স্লোগান নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মুজিবুর রহমান, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো ফরিদ উদ্দিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আ জ ম সালাহ উদ্দিন, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো বাবুল হাসান, পল্লী বিদ্যৃতের এ জি এম আশরাফ হেলাল হায়দার, বালাগঞ্জ সরকারি দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সাইফুল ইসলাম, সাংবাদিক জাকির হোসেন, হেলাল আহমদ ও সমাজসেবক সুহেল আহমদ। স্বাগত বক্তব্য দেন সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক। পরিচালনা করেন নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী শাহীনুল হাসান ও বেলায়েত হোসেন খালিছদারকে পুরস্কার প্রদান করা হয়।
জৈন্তাবার্তা / সুলতানা




