সাদাপাথর কা ণ্ডে সমালোচনার মুখে কোম্পানীগঞ্জের সেই ইউএনও বদলি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৪ AM

সাদাপাথর কা ণ্ডে সমালোচনার মুখে কোম্পানীগঞ্জের সেই ইউএনও বদলি

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৮/২০২৫ ০৯:৪৫:৪০ PM

সাদাপাথর কা ণ্ডে সমালোচনার মুখে কোম্পানীগঞ্জের সেই ইউএনও বদলি

ছবি: নিজস্ব


 সাদাপাথর কান্ডে সমালোচনার মুখে অবশেষে বদলি হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। সোমবার তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। সাদাপাথর লুটপাট টেকাতে দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহারের বিরুদ্ধে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা ছিলো তুঙ্গে। 

লুটপাট নিয়ে গত কয়েক মাস ধরেই গণমাধ্যমে ব্যপক ভাবে সংবাদ প্রকাশ করে।কিন্তু এই লুটপাটকারীদের বিরুদ্ধে কার্যকর কোনো ভুমিকা নেননি ইউএনও ।এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর একজন কর্মকর্তা।

জৈন্তাবার্তা / মনোয়ার