জাফলংয়ে পাথর লু*টের ঘটনায় মা*মলা, আ*সামি শতাধিক
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৪ AM

জাফলংয়ে পাথর লু*টের ঘটনায় মা*মলা, আ*সামি শতাধিক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০২:১৮:৫৯ PM

জাফলংয়ে পাথর লু*টের ঘটনায় মা*মলা, আ*সামি শতাধিক

ফাইল ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১শ থেকে দেড়শ জনকে আসামি করে মামলা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ।

থানা সূত্র জানায়, মামলাটি করেছেন উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল মুনায়েম।

মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী চলতি আগস্ট মাসের ৭, ৮ ও ৯ তারিখে জাফলংয়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধ ও অননুমোদিতভাবে কোটি টাকার পাথর লুটপাট করেছে মর্মে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। যারা এ ঘটনায় জড়িত রয়েছেন, তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

তদন্ত সাপেক্ষে শনাক্ত করে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ। তিনি জানান, গত বছরের ৫ আগস্টের পরে যারা পাথার লুটপাট করেছিল তাদের বিরুদ্ধে আগেই মামলা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর