নজির হোসেন মেমোরিয়াল স্কুলের নামকরণে পূর্বানুমতি নিয়ে মতবিনিময় সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

নজির হোসেন মেমোরিয়াল স্কুলের নামকরণে পূর্বানুমতি নিয়ে মতবিনিময় সভা

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৫:২৯:৪১ অপরাহ্ন

নজির হোসেন মেমোরিয়াল স্কুলের নামকরণে পূর্বানুমতি নিয়ে মতবিনিময় সভা

ছবি:নিজস্ব


তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিন্নাকুলি গ্রামে বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য, জেলা বি এনপির সাবেক সভাপতি প্রয়াত নজির হোসেন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন ও  নাম করনে পূর্বানুমতি প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগষ্ট দুপুর ১২ টায় বিন্নাকুলি স্কুল মাঠে সকলের উপস্থিততে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি)তাপস সীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন, বাদাঘাট ইউনিয়ন বি এনপি আহ্বায়ক মব্জুর আলী,বিশিষ্ট ব্যাবসায়ী কাওসার আহমেদ, আবদুল কাদির,জেলা বি এনপি নেতা হেলাল মিয়া সহ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও আপামর জনগন।

এলাকার সাধারণ জনগন বলেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে নজির হোসেন কেবল এলাকার উন্নয়নে ভূমিকা রেখেছেন। নিজের নামে কিছুই করেননি। তাকে তার কর্মের মাধ্যমে স্মরণে রাখতে  শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তার পরিবার। আমরা সকলেই এই মহান উদ্যোগকে স্বাগত জানাই।

তাহিরপুর প্রতিনিধি

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু