সুনামগঞ্জে আত্মীয়র জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবে শিশুর মৃ ত্যু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ AM

সুনামগঞ্জে আত্মীয়র জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবে শিশুর মৃ ত্যু

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ০৮:০১:২৮ PM

সুনামগঞ্জে আত্মীয়র জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবে শিশুর মৃ ত্যু

ছবি: নিজস্ব


সুনামগঞ্জে আত্মীয়র জানাজায় যাওয়ার পথে নৌকা ডুবিতে সাড়ে ৩ বছর বয়সী আয়ান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে মধ্যনগর উপজেলার শালদীঘা হাওরে মারা যায় সে। মারা যাওয়া আয়ান জেলার জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের সামায়ূন কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল এক আত্মীয়ের মৃত্যুর খবর সামায়ূন কবির। আছানপুর থেকে পরিবারের সদস্যদের নিয়ে ওই আত্মীয়ের জানাজায় অংশ নিতে রাত ৯টার দিকে নৌকায় করে নেত্রকোণার বারহাট্টায় যাচ্ছিলে তিনি। জেলার মধ্যনগর উপজেলায় শালদীঘা হাওরের পিঁপড়াকান্দা ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় প্রবল স্রোতে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় শিশু আয়ান। পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে আয়ানকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান বলেন, ‍“ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অন্য কোনো আহত বা নিখোঁজ নেই।”

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা