নর্থ ইস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ AM

নর্থ ইস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ১০:৩৫:১৮ PM

নর্থ ইস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

ছবি: নিজস্ব


নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) এর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে প্রধান অতিথি হিসাবে এনইইউবি অডিটরিয়ামে কেক কাটার মধ্য দিয়ে ক্লাবের জার্সি উন্মোচন করেন ভাইস চ্যান্সেলর প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্পোর্টস ক্লাবের উপদেষ্ঠা সঞ্জয় বৈষ্ণব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলী।

সভায় উপস্থিত ছিলেন, স্পোর্টস ক্লাবের সভাপতি তানভীর আহমদ চৌধুরী, সাবেক সভাপতি জাবের ইসলাম, সাধারণ সম্পাদক আল ইমেজ লিয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক হাসনাত তুহিন ও সরকার মো. ফাহিম প্রমুখ। সভা পরিচালনা করেন সহ সাংগঠনিক সম্পাদক নাবিলা জান্নাত।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে বলেন, খেলাধুলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও গৌরব বৃদ্ধি পায়। খেলাধুলা মানসিক বিকাশ ও শারীরিক গঠন শৈলীতে ইতিবাচক ভ‚মিকা যেমন রাখে তেমনি সুস্থতার জন্যও অপরিহার্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক