সিলেটে বিএনপি নেতা গ্রে*প্তার
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৩৯ AM

সিলেটে বিএনপি নেতা গ্রে*প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ১২:৫১:২৯ PM

সিলেটে বিএনপি নেতা গ্রে*প্তার


সিলেটে বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনুর রহমান দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে অবস্থিত পাপড়ি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি।

তিনি লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের সিকন্দর গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে সিলেট মহানগরীর শাহজালাল উপশহর থেকে তাকে গ্রেপ্তার করে দক্ষিণ সুরমা থানার পুলিশ।

জানা যায়, গত ১৫ আগস্ট লালাবাজার মসজিদের যাত্রী ছাউনী ভেঙে ড্রেন তৈরির জেরে পাপড়ি রেস্টুরেন্টে হামলা ও দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে পাপড়ি রেস্টুরেন্টের মালিক ও বাজার মসজিদ কমিটির কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনসহ অন্তত ৩০ জন আহত হন। ওই ঘটনার দুইদিন পর ১৭ আগস্ট আহত জুবায়েরের ভাই রাসেল দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিএনপি নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এর আগে ওই মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর