আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ড. আহসান এইচ মনসুর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ড. আহসান এইচ মনসুর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ০৪:০৩:৩৩ অপরাহ্ন

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ড. আহসান এইচ মনসুর

ফাইল ফটো


আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ  খাতে শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।আজ বুধবার সকালে উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, ‘নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেওয়াও সহজ। এখন থেকে এই প্রবণতা বন্ধ করতে হবে।’তিনি বলেন, ‘বাংলাদেশের ক্যাশলেস সোসাইটির ভিত্তি শক্তিশালী হচ্ছে। আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।’

তিনি আরও বলেন, ‘আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। একই সঙ্গে আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।’গভর্নর জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে। প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ পাচ্ছে এ ধরণের ঋণ সেবা। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি