ছাতকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ AM

ছাতকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ১০:৩৪:২৯ PM

ছাতকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বুধবার শহরে স্বেচ্ছাসেবক দলের এক বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শহরের রওশন কমপ্লেক্সের সামন থেকে র‍্যালীটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকী বিল্লাহ 'র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবিদুর রহমান আবিদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম। 

সমাবেশ শেষে নেতৃবৃন্দ চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপন এবং শহর পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। র‍্যালী ও সমাবেশে অতিথি ছাড়া ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা