সুনামগঞ্জে রোশনা হ-ত্যা মা ম লা য় ছেলের মৃ ত্যু দ ন্ড ও মায়ের যাবজ্জী*বন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ AM

সুনামগঞ্জে রোশনা হ-ত্যা মা ম লা য় ছেলের মৃ ত্যু দ ন্ড ও মায়ের যাবজ্জী*বন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২০/০৮/২০২৫ ১১:১০:৫৫ PM

সুনামগঞ্জে রোশনা হ-ত্যা মা ম লা য় ছেলের মৃ ত্যু দ ন্ড ও মায়ের যাবজ্জী*বন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনের ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার বিকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) তেহসিন ইফতেখার এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন, বিশ্বম্ভপুর উপজেলার মৌয়াকুড়া গ্রামের আঃ মজিদের পুত্র মোঃ আরাধন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন আঃ মজিদের স্ত্রী- শমলা বেগম ওরফে ছমলা এবং একই গ্রামের আব্দুল জলিলের ছেলে লালু মিয়া।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেরেনুর আলী জানান, ২০১১ সালের ২১ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা মৃত তালেব হোসনের জমিতে আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতে আসে। এসময় বাধা দিলে রোশনা বেগমের ঘাড়ে কোপ দেয় আরাধন, এতে ঘটনাস্থলেই রোশনা বেগম মারা যান।

প্রায় ১৪ বছর বিচারকাজ সম্পন্ন হওয়ার পর বুধবার বিকেলে এই হত্যা মামলার রায় ঘোষণা হয়। আদালতের এমন রায়ে সন্তুষ রাষ্ট্রপক্ষ।

আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে জানান বাদী পক্ষের আইনজীবী মো. আবুল বাশার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা