মেসিহীন ম্যাচ জিতে সেমিফাইনালে মায়ামি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ AM

মেসিহীন ম্যাচ জিতে সেমিফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০১:২৫:৫৩ PM

মেসিহীন ম্যাচ জিতে সেমিফাইনালে মায়ামি

ছবি : সংগৃহীত


লিওনেল মেসি চোটের কারণে মাঠে না নামলেও তার শূন্যতা দারুণভাবে পূরণ করেছেন লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকারের জোড়া পেনাল্টি গোলে ইন্টার মায়ামি বুধবার রাতে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএলকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

মেসি আগস্টের শুরুতে হালকা পেশির ইনজুরিতে পড়েন। দুই সপ্তাহ বিশ্রামের পর গত শনিবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করলেও টাইগ্রেসের বিপক্ষে তাকে বিশ্রামে রাখেন কোচ হাভিয়ের মাসচেরানো।

ম্যাচের ২০ মিনিটে জাভিয়ের আকুইনোর হাতে বল লাগলে রেফারি পেনাল্টি দেন। সেখান থেকেই মায়ামিকে এগিয়ে দেন সুয়ারেজ। তবে ৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস।

শেষ মুহূর্তে আবারও আলো ছড়ান সুয়ারেজ। ৮৭ মিনিটে ভিএআরের সহায়তায় পাওয়া দ্বিতীয় পেনাল্টি থেকেও গোল করেন তিনি। এর মাধ্যমে মায়ামিকে ২-১ গোলের জয় এনে দেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

ম্যাচে উত্তেজনার ঝড়ও বয়ে যায়। হাফটাইমে অতিরিক্ত সময় নিয়ে আপত্তি জানাতে গিয়ে লাল কার্ড দেখেন মায়ামি কোচ মাসচেরানো। তিনি গ্যালারি থেকে দলের জয় উপভোগ করেন।

এই জয়ের ফলে শিরোপা পুনরুদ্ধারের পথে আরো একধাপ এগিয়ে গেল ইন্টার মায়ামি। লিগস কাপে শুধু ট্রফি নয়, সঙ্গে রয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার টিকিটও। ফাইনালিস্ট দুই দল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জয়ী সরাসরি পরবর্তী আসরে খেলার সুযোগ পাবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক