ছাতকে বিদেশি রি*ভলবার উদ্ধার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ AM

ছাতকে বিদেশি রি*ভলবার উদ্ধার

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০৩:১৪:৩৩ PM

ছাতকে বিদেশি রি*ভলবার উদ্ধার


সুনামগঞ্জের ছাতক উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে।

ছাতক থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে অভিযান চালানো হয়। এসময় মো. ওয়ারিদ আলীর পুত্র আব্দুল মজিদের (৩৩) বাড়িতে তল্লাশি চালায় যৌথবাহিনী। বাড়ির রান্নাঘরের সামনে ইটের স্তূপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা