ভারতে পাচারকালে ৫ স্বর্ণের বারসহ আ ট ক ১
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ভারতে পাচারকালে ৫ স্বর্ণের বারসহ আ ট ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ০৬:১৬:৪৮ অপরাহ্ন

ভারতে পাচারকালে ৫ স্বর্ণের বারসহ আ ট ক ১

সংগৃহিত


যশোরে ভারতে পাচারকালে ৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ— বিজিবি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি মোড় এলাকা থেকে ৫৮৫ গ্রাম ওজনের ওই স্বর্ণবারসহ তাকে আটক করে ৪৯ বিজিবি সদস্যরা।

এসময় চোরাইকাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। আটককৃত ব্যক্তির নাম রুবেল হোসেন। তার বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামে।

৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি এলাকা থেকে রুবেল নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তার নিকট স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। এরপর তার কোমরে রাখা ৫টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো বাহক হিসেবে এনে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলো সে। জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৮৬ লক্ষ ৬ হাজার ৫২০ টাকা। স্বর্ণের বারগুলো ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোম ও মঙ্গলবার আরও দুটি স্বর্ণের চালান আটক হয় যশোরে। চলতি সপ্তাহে এ নিয়ে স্বর্ণ চোরাচালান জব্দের তৃতীয় ঘটনা এটি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী