লাইটেস মার্কায় ভোট চাইলেন মো: ফারুক আহমদ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ AM

লাইটেস মার্কায় ভোট চাইলেন মো: ফারুক আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৮/২০২৫ ১১:০৯:৩৩ PM

লাইটেস মার্কায় ভোট চাইলেন মো: ফারুক আহমদ

ছবি: নিজস্ব


আসছে ২৩ আগস্ট সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ৭ম ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে ভোট ও দোয়া চাইলেন মো: ফারুক আহমদ। আগামী শনিবার ( ২৩ আগস্ট ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিভিন্ন পদে প্রায় ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমানে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শহরের পুরাতন বাসস্টেশনে শ্রমিক, চালক ও সাধারণ মানুষের সঙ্গে নিয়ে নির্বাচনি প্রচারনায়  লাইটেস মার্কায় ভোট ও দোয়া চাইলেন সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: ফারুক আহমদ।

সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: ফারুক আহমদ বলেন," আমি বিশ্বাস করি আমাদের নির্বাচনী পরিবেশ উৎসবমুখর থাকবে। আমরা সবাই একটি পরিবারের মানুষ। আমরা সবাই এক সাথে কাজ করবো। আমি কাজের ভার বেশি নিতে গিয়ে সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছি। আমি সকল ভোটারদের কাছে লাইটেস মার্কায় ভোট প্রত্যাশা করি, আমার বিশ্বাস আমাদের শ্রমিক ও চালক ভাইয়েরা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।"

সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ৭ম ত্রি-বার্ষিক নির্বাচনের মোট ২,২৭৯ জন ভোটার রয়েছেন।


জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা