সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, এই জমিন যার, আইন চলবে তার। জামায়াত জন্মলগ্ন থেকেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। কুরআনের আইন প্রতিষ্ঠা করাই হচ্ছে জামায়াতের মূল লক্ষ্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মার্কা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কুরআনের আইন প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জামায়াতের ওয়ার্ড সভাপতি মো. বশির উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারি আবুল কালামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মুকছিত আক্তার, বিশ্বনাথ পৌরসভা শিক্ষক পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, অলংকারি ইউনিয়ন জামায়াতের আমির কামাল আহমদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সাবেক শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং সাবেক প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান, অলংকারি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মকবুল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান, ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হানিফ আলী, বিশ্বনাথ উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাবেল আহমদ, বেতসান্দি গ্রাম জামায়াতের সহ-সভাপতি জমসেদ আলী ও ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি বাবুল আহমদ।
সমাবেশে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন কারী মাসুক আহমদ।
জৈন্তা বার্তা/আরআর




