এক যুবকের কাছে মিলল বিপুল পরিমাণ অ স্ত্র
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ AM

ছাতক সেনা ক্যাম্পের অভিযান

এক যুবকের কাছে মিলল বিপুল পরিমাণ অ স্ত্র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৮/২০২৫ ০৫:১৯:১৯ PM

এক যুবকের কাছে মিলল বিপুল পরিমাণ অ স্ত্র

সংগৃহিত


একনলা বন্দুক, দু'টি পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি চাপাতি ও ছয়টি ছুরিসহ রাবেল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছেন পুলিশ ও সেনা সদস্যরা

ধৃত রাবেল মিয়া জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে।   

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।  

জানা যায়, জগন্নাথপেরের ইসহাকপুর গ্রামে সম্প্রতি এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ছাতক সেনা ক্যাম্প ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ টিম বুধবার ভোররাতে ইসহাকপুর গ্রামে অভিযান চালায়।   

এসময় ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়া (২২)কে একটি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুটি পুরাতন পাইপ গান, একটি তাজা কার্তুজ, একটি লোহার তৈরি ক্লিনিং রড, একটি চাপাতি ও ছয়টি ধারালো ছুরিসহ আটক করা হয়।   

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা (নং-০৯) রুজু করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা