ছাতকে অ বৈ ধ বালু উত্তোলনে প্রশাসনের অ ভি যা ন, দুইজনকে কা রা দ ণ্ড
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন

ছাতকে অ বৈ ধ বালু উত্তোলনে প্রশাসনের অ ভি যা ন, দুইজনকে কা রা দ ণ্ড

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ১২:১২:০১ পূর্বাহ্ন

ছাতকে অ বৈ ধ বালু উত্তোলনে প্রশাসনের অ ভি যা ন, দুইজনকে কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক এবং বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) ভোররাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী ও আশপাশের ফরেস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস।

অভিযানে দুইজনকে আটক করা হয় সলামপুর ইউনিয়নের নোয়াকোট গাংপার গ্রামের হাবিবুর রহমান (৩৭) ও বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ছাতক থানার এসআই গোলাম সারোয়ার, বন-বিট কর্মকর্তা মো. আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা।  এছাড়া অভিযান চলাকালে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর-আবদালি এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বাল্কহেড নৌকা ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যায়।

উপজেলা বন-বিট কর্মকর্তা মো. আয়ুব খান উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত এসব পরিবেশ বিধ্বংসী সরঞ্জাম রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন।

ছাতক ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু