নভেম্বরে ভারতে আসছে মেসিদের আর্জেন্টিনা দল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ AM

নভেম্বরে ভারতে আসছে মেসিদের আর্জেন্টিনা দল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০১:৫২:২৭ PM

নভেম্বরে ভারতে আসছে মেসিদের আর্জেন্টিনা দল

ফাইল ফটো


আর্জেন্টিনা ফুটবল দলের ভারত সফর নিয়ে আলোচনা চলছে গত কদিন ধরেই। অবশেষে জানা গেল লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের ভারত সফরের দিনক্ষণ। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এ বছরের নভেম্বরে ভারতে যাবে বলে নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন— এএফএ।

বিবৃতিতে এএফএ লিখেছে, লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সময়ে ম্যাচ খেলতে আর্জেন্টিনার কাছে দুটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটা হবে ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় উইন্ডো ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে, যেখানে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে খেলবে আর্জেন্টিনা।

তবে রাজ্যের কোন শহর কিংবা কোন ভেন্যুতে খেলবে সেটি এখনও নিশ্চিত হয়নি। এমনকি অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ১৪ বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। এবারও কিছু জটিলতায় মে মাসে আর্জেন্টিনার ভারত সফর শঙ্কায় পড়ে গিয়েছিল। পরবর্তীতে সব শঙ্কা দূর করে জানা গেল মেসি-মার্টিনেজদের ভারত সফরের সূচি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক