নির্বাচনের আগেই লু*ট হওয়া সব অ*স্ত্র উ দ্ধা রের আশা স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

নির্বাচনের আগেই লু*ট হওয়া সব অ*স্ত্র উ দ্ধা রের আশা স্বরাষ্ট্র উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০২:২৮:৪৫ অপরাহ্ন

নির্বাচনের আগেই লু*ট হওয়া সব অ*স্ত্র উ দ্ধা রের আশা স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ফটো


অন্তর্বর্তী সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ  করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করে ফেলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধার একটা চলমান প্রক্রিয়া। ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করছি প্রায় সব অস্ত্র আমরা উদ্ধার করে ফেলব।’নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার একটা প্রবণতা আগেও দেখা গেছে, আগামী নির্বাচনকে ঘিরে এই ধরনের প্রবণতা আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অস্ত্র উদ্ধারে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুধু নির্বাচনে না, অন্য সময়ও যেন দেশে কোনো অস্ত্র ঢুকতে না পারে এজন্য পদক্ষেপ নেওয়া হবে।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে এই উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার আমরা সেভাবেই নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ এডভাইজার যে তারিখ বলে দিয়েছেন আমরা ওইভাবে ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।’ নির্বাচন উপলক্ষে ফেসবুকে নানা ধরনের প্রোপাগান্ডা করা হচ্ছে। নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগ আপনাদের অধীনে নির্বাচনে অংশ নেবে না- এ রকম বক্তব্য তারা রাখছে। এ বিষয়টা আপনারা কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এখন দেশ হলো স্বাধীন দেশ। আপনারা কিন্তু আগে অনেক কিছু প্রকাশ করতে পারেননি। এখন আপনারা সবকিছু প্রকাশ করতে পারেন। এজন্য যার যার মত সে প্রকাশ করতে পারে। জনগণ সিদ্ধান্ত নেবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে, পলিটিক্যাল পার্টিগুলো যখন নির্বাচনমুখী হয়ে যাবে, সে সময় দেখবেন এসব কিছুতে কেউ কোনো বাধা দিতে পারবে না। জনগণ আমাদের মেইন ফ্যাক্টর। যেহেতু সবাই নির্বাচনমুখী হয়েছে, নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না।’

সীমান্ত কতটা নিরাপদ- এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা দেখছেন আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্ত নিরাপদ এবং সুরক্ষিত। আমাদের জনগণও কিন্তু সাংঘাতিক সচেতন। বর্ডার বেল্টে আমাদের যেসব জনগণ আছে, তারা কিন্তু খুবই সচেতন।’ 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি