জাফলংয়ে পাথর লু*টের মা*মলায় আ*টক ২
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৫ AM

জাফলংয়ে পাথর লু*টের মা*মলায় আ*টক ২

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০৪:৪৭:২৩ PM

জাফলংয়ে পাথর লু*টের মা*মলায় আ*টক ২


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে পাথর লুটের ঘটনায় করা মামলায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।

আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, আটকদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, কিছু দুষ্কৃতকারী গত ৭, ৮ ও ৯ আগস্ট জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিনদিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ২৯)।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পাথর জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর