পাথর লু*ট ত*দন্তে বি*জিবির কমিটি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৫ AM

পাথর লু*ট ত*দন্তে বি*জিবির কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ০৬:১৮:৪৭ PM

পাথর লু*ট ত*দন্তে বি*জিবির কমিটি

প্রতীকী ছবি


সিলেটে পাথর লুট প্রতিরোধে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সাদাপাথর লুটপাটে বিজিবি সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগও আছে। এসব অভিযোগ উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করেছে বিজিবি সদরদপ্তর।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জৈন্তাপুরের লালাখাল এলাকায় টহল কার্যক্রম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব একথা জানান ১৯ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার।

১৯ বিজিবির সিও দাবি করেন, সাদাপাথর লুটপাটে জড়িয়ে বিজিবি সম্পর্কে অপতথ্য প্রচার হচ্ছে। সাম্প্রতিক লুটপাটের পর বিজিবি সংশ্লিষ্ট এলাকাগুলোতে জনবল বৃদ্ধিসহ গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। 

গত দুই মাসে বিজিবি পাথর চুরিতে ব্যবহৃত ৬ শতাধিক বারকি নৌকা জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে তিনি দাবি করেন, বিজিবি সার্বক্ষণিক তাদের আওতাধীন এলাকায় টহল অব্যাহত রেখেছে। এ কারণেই বিজিবি ক্যাম্পের আওতাধীন এলাকায় পাথর লুটপাট করতে পারেনি দুর্বৃত্তরা।

অধিক পরিমাণে প্রশাসনের সাথে সমন্বিত টাস্কফোর্সের অভিযান চালানো হলে সম্প্রতি এত ব্যাপকভাবে লুটপাট সম্ভব হতো না বলেও মন্তব্য করেন বিজিবির এই কর্মকর্তা।

প্রসঙ্গত, শুক্রবার সকালে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শনকালে জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান জানিয়েছিলেন, সাদাপাথর লুটে বিজিবি কোনো অবস্থাতেই তাদের দায় এড়াতে পারে না। তিনি পাথর লুটপাটে প্রভাবশালী রাজনীতিক বা প্রশাসনের বড়কর্তাদের যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান।

এর আগে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদনেও বিজিবি সদস্যদের লুটপাটে জড়ানোর তথ্য আসে।

জৈন্তা বার্তা/আরআর