গোয়াইনঘাট সী*মান্তে ৪টি এয়ারগা*ন উদ্ধার
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:৫৩ AM

গোয়াইনঘাট সী*মান্তে ৪টি এয়ারগা*ন উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০২:২৩:২৩ PM

গোয়াইনঘাট সী*মান্তে ৪টি এয়ারগা*ন উদ্ধার

ছবি নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা-বাগান সংলগ্ন কাটারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চারটি এয়ারগান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি বিশেষ টহলদল শনিবার (২৩ আগস্ট) গভীর রাতে অভিযানে যায়। রাত ১টার দিকে বিজিবি সদস্যরা কৌশলগত অবস্থান নিলে চোরাকারবারীরা তা টের পেয়ে পালিয়ে যায়। পরে ভোর ৬টার দিকে এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চারটি ভারতীয় অবৈধ এয়ারগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর