সুনামগঞ্জে নৌকাডু*বি : বৃদ্ধের লা*শ উদ্ধার, নি*খোঁজ শিশু
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ AM

সুনামগঞ্জে নৌকাডু*বি : বৃদ্ধের লা*শ উদ্ধার, নি*খোঁজ শিশু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৩:০১:৩৮ PM

সুনামগঞ্জে নৌকাডু*বি : বৃদ্ধের লা*শ উদ্ধার, নি*খোঁজ শিশু

প্রতীকী ছবি


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বৃদ্ধ সামসুদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে সামছুদ্দিনের মরদেহ হাওরে ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

তবে এখনও সন্ধান পাওয়া যায়নি একই ঘটনায় নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু নুসরাতের। শিশুটিকে উদ্ধারে আজ দ্বিতীয় দিনের মতো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবরি দল ও পুলিশ। নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে। 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, কনে দেখতে গিয়ে শনিবার দুপুরে উপজেলার দারাম হাওরে নৌকাডুবির শিকার হন উপজেলার কেশবপুর কান্দাপাড়া গ্রামের একই পরিবারের ৭ জন। স্থানীয়দের সহযোগিতায় ৫ জনকে উদ্ধার করা হলেও পানিতে ডু্বে নিখোঁজ হন বৃদ্ধ সামসুদ্দিন ও নুসরাত নামে ৭ বছরের এক শিশু। নুসরাতকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা