জগন্নাথপুরে নলজুরের বুকে ভাসছে আকুতি লেখা ব্যানার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ AM

জগন্নাথপুরে নলজুরের বুকে ভাসছে আকুতি লেখা ব্যানার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৪:৩১:০৭ PM

জগন্নাথপুরে নলজুরের বুকে ভাসছে আকুতি লেখা ব্যানার

ছবি:নিজস্ব


‘আমি নলজুর নদী, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচান। আমার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন। আমার ওপর বর্জ্য ও ময়লা ফেলা বন্ধ করুন। আমি বাঁচলে আপনাদেরকে বিশুদ্ধ বাতাস, বিশুদ্ধ পানি ও মাছ দেব।

বাংলাদেশ নদী কমিশনের কাছে আমার আকুল আবেদন, অনতিবিলম্বে আমাকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করুন। নতুবা আমি মরে যাব। বিনীত নলজুর নদী।’শনিবার কলাগাছের ভেলায় বাধা এমন একটি আকুতিভরা ব্যানার ভাসতে দেখা গেছে জগন্নাথপুর উপজেলা সদরের খাদ্যগুদামের পাশ দিয়ে বয়ে যাওয়া নলজুর নদীতে।

জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা বিষ্ণু চন্দ্র রায় বিশ্ব ওই ভেলা তৈরি করে নলজুর নদীতে ভাসিয়ে দেন।এ উদ্যোগের ব্যাপারে বিষ্ণু চন্দ্র বলেন, তিনি একজন পরিবেশপ্রেমী। নিরব প্রতিবাদ হিসেবে এই ভেলাটি ব্যানারসহ নদীতে ভাসিয়ে দেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা