ছবি:নিজস্ব
সিলেটের মুরারিচাঁদ কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সিলেট মহানগর ছাত্রদল। ২০ আগস্ট সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত আংশিক অনুমোদিত কমিটিতে বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়ন থেকে স্থান পেয়েছেন দুইজন। অনুমোদিত তালিকায় সহ-সভাপতি হিসেবে রয়েছে এই দুই ছাত্রদল নেতার নাম।
এমসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ছোট দিঘলীর মোঃ আলী হোসেন ও প্রতাপপুর গ্রামের হোসাইন আহমদ। তারা দুইজনেই এমসি কলেজের শিক্ষার্থী।
জৈন্তাবার্তা / সুলতানা




