ধর্মপাশায় নৌকাডুবি: নিখোঁজ নুসরাতসহ দুইজনের লা*শউ দ্ধা র
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ AM

ধর্মপাশায় নৌকাডুবি: নিখোঁজ নুসরাতসহ দুইজনের লা*শউ দ্ধা র

ধর্মপাশা প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ০৭:৪৩:৫২ PM

ধর্মপাশায় নৌকাডুবি: নিখোঁজ নুসরাতসহ দুইজনের লা*শউ দ্ধা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এরা হলেন, ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা সামছুউদ্দিন( ৬০) এবং কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে নুসরাত বেগম (৭) ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে দারাম বিলের মাগুরিয়া অংশ থেকে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর সামসুদ্দিনের মরদেহ উদ্ধার হয়। একই স্থানে বিকেল ৫টার দিকে নিখোঁজের ৩১ ঘণ্টা পর ভেসে ওঠে শিশু নুসরাতের মরদেহ। এলাকাবাসী পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দু’টি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

শনিবার সকালে কান্দাপাড়া ট্রলারঘাট থেকে মহেশপুর গ্রামে বউ দেখতে যাওয়ার পথে ৭ জন যাত্রী নিয়ে একটি নৌকা দারাম হাওরে ডুবে যায়। এ ঘটনায় কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও শিশু নুসরাত ও ঘটক সামসুদ্দিন নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, ডুবুরিদল ও পুলিশ উদ্ধার অভিযানে নামে।

এ মর্মান্তিক ঘটনায় কান্দাপাড়া ও কেসবপুর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয়জনের নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা