ছবি: নিজস্ব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় চিকনাগুল বাজারের আল-মাছিম টাওয়ার মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা হয়। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন তেরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ,সাবেক সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহিবুল হক মুহিব, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবি এম জাকারিয়া,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মছদ্দর আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ, সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহ উল কবির মিফতাহ,জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, শামসুজ্জামান চৌধুরী,স্বেচ্ছাসেবক দল ফ্রান্স শাখার আহ্বায়ক গোলাম আযম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ।
জনসভায় বক্তারা বলেন, তারেক রহমান প্রদত্ত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। জনগণকে ঐক্যবদ্ধ করে এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত হয়ে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




