লু*ট হওয়া অ*স্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ AM

লু*ট হওয়া অ*স্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০২:১০:১১ PM

লু*ট হওয়া অ*স্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা

প্রতীকী ছবি


আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

তিনি জানান, একটা শর্ট গান কিংবা পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। চায়না রাইফেল ও এসএমজি উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে ১ লাখ টাকা। এলএমজির ক্ষেত্রে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এ ছাড়া প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এই পুরস্কার সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা তথ্য প্রদান করবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে।

উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে এখন অনেক নিয়োগ দেওয়া হচ্ছে। এই নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। পুলিশে নিয়োগ বাণিজ্যে দুর্নীতির তথ্য দিতে পারলেও পুরস্কার দেওয়া হবে। নিয়োগ বাণিজ্য বন্ধে সব পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান