সিলেট মেট্রোপলিটন পুলিশে রদবদল, নয়া কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫১ AM

সিলেট মেট্রোপলিটন পুলিশে রদবদল, নয়া কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০৮:৪৩:৩৪ PM

সিলেট মেট্রোপলিটন পুলিশে রদবদল, নয়া কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

ছবি : সংগৃহীত


এবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার পদে রদবদল করা হয়েছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে দায়িত্ব ছিলেন।

বিষয়টি  সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে আবদুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে, একই দিন এসএমপি’র সাবেক কমিশনার মো. রেজাউল করিমকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে এবং আরএফএফ সিলেটের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার