আ.লীগ এখনো দেশ-গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: জি.কে গউছ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

আ.লীগ এখনো দেশ-গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: জি.কে গউছ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৮/২০২৫ ০৯:২৩:১৫ অপরাহ্ন

আ.লীগ এখনো দেশ-গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: জি.কে গউছ

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদীদল(বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.কে.গউছ বলেছেন, পতিত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের কাযর্ক্রম নিষিদ্ধ হলেও তার দোসররা এখনও দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়য়ন্ত্রে লিপ্ত রয়েছে। সুযোগ পেলেই আওয়ামীলীগ ছোবল দিবে। ছাত্র-জনতার আন্দোলনে ফলে দেশ হাসিনা মুক্ত ও কিছু নেতা পালিয়ে গেলেও এখনো তাদের দোসররা দেশে সক্রিয় রয়েছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত। বিগত ফ্যাসিবাদ জুলুম সরকার আমাদের নেত্রীর ওপড় অমানবিক অন্যায় আচরণ করেছেন। বিনা কারনে তাঁকে মাসের পর মাস কারারুদ্ধ করে রেখেছিলেন। বিএনপির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক রাজপথে থেকে তা রুখে দেওয়া হবে ইনশাল্লাহ।

তিনি সোমবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্টা বাষির্কী পালন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে পৌর বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলার বিএনপি সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সেতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহসান রিংগন, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদকফিরোজ মিয়া, সাবেক কাউন্সিলর আবুল,সুরঞ্জন পাল, শেখ জহিরুল ইসলাম,বাবুল হোসেন, লাল মিয়া, গিয়াসউদ্দিন, ইশরাত জাহান ডলি প্রমুখ।

এর আগে সকালে উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদুর সঞ্চালনায় অপর একটি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার