গোলাপগঞ্জে মতবিনিময় ও সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫১ AM

গোলাপগঞ্জে মতবিনিময় ও সংবর্ধনা

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০১:৩৭:৩১ PM

গোলাপগঞ্জে মতবিনিময় ও সংবর্ধনা

ছবি নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে হেল্পিং ফাউন্ডেশনের উদ্যোগে লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়ার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে জিবি টেলিভিশনের হলরুমে গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের উপদেষ্টা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়া।

হেল্পিং ফাউন্ডেশনের বাংলাদেশে দায়িত্বরত শাহ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদুর রহমান সুহেব, মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, হেল্পিং ফাউন্ডেশনের উপদেষ্টা সেলিম আহমদ, কামাল আহমদ, মছরু আহমদ ও জিবি টেলিভিশনের চেয়ারম্যান মো. বদরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন শহিদুর রহমান, মিলন আহমদ, অলিউর রহমান, সাঈদ আহমদ জামিল, শিমুল আহমদ, রিজু মিয়া, মিজান আহমদ, রনি আহমদ, রিপন আহমদ, বাচন আহমদ, মঞ্জুর, সামাদ আহমদ, জাহিদ আহমদ, তামিম আহমদ, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। দেশের কল্যাণে গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসেন সংবর্ধিত প্রবাসী অতিথি। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে।

গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের চেয়ারম্যান সামাদুর রহমান অপুকে ধন্যবাদ জানিয়ে সংবর্ধিত আজাদ মিয়া বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভোলা যায় না। আজ আমি গর্বিত আপনাদের পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। হেল্পিং ফাউন্ডেশন ও জিবি টেলিভিশনের উন্নয়নে যে কোনো কাজ করে যাবো।

অনুষ্ঠানে সংবর্ধিত লিগ্যাল এইড ফ্রান্সের প্রেসিডেন্ট আজাদ মিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর