মাদ্রাসা ছাত্রের ছু রি কা ঘাতে মাদ্রাসা ছাত্র নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

মাদ্রাসা ছাত্রের ছু রি কা ঘাতে মাদ্রাসা ছাত্র নি হ ত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০৬:৪৩:২০ অপরাহ্ন

মাদ্রাসা ছাত্রের ছু রি কা ঘাতে মাদ্রাসা ছাত্র নি হ ত

পতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়ার আলহাজ্ব ইয়াসমিন ফয়সাল হাফিজিয়া মাদ্রাসায় আশরাফুল ইসলাম রাফি (০৮) নামে এক ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। নিহত আশরাফুল নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের জুনাইদ মিয়ার ছেলে।

পুলিশসূত্রে জানাযায়, সোমবার (২৬ আগস্ট) সকালে একই মাদ্রাসার ছাত্র আশরাফুল ও নোয়াপাড়ার শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে হেফজ বিভাগের এহসানুল হক নবীনের মাঝে তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাদ্রাসার পিছনে নবীন ধারালো ছুরি দিয়ে আশরাফুলের বামচোখে আর পিঠের বামপাশে আঘাত করলে সেখানেই তার মৃত্যু হয়। পরে মাদ্রাসার সুপার  

কামরুল ইসলাম ও ৯নং নোয়াপাড়া ইউ/পি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে খবর দিলে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে নবীনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। 

এই ব্যাপারে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃকবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হচ্ছে এবং পুলিশ হেফাজতে নেওয়া নবীনকে আদালতে প্রেরণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার