কদমতলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৩ AM

কদমতলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৮/২০২৫ ০৮:৩৪:১১ PM

কদমতলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী

ছবি: নিজস্ব


কদমতলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার  (২৬ আগষ্ট  )দক্ষিণ সুরমার কদমতলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা কেফায়েত উল্লাহর পকিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কদমতলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শামিম বক্তের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন মারজানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আখতার রশিদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন- কদমতলীর বিশিষ্ট ব্যবসায়ী আকতার উদ্দিন নাদির, কামাল বক্স, সাংবাদিক রাশেদুল হোসেন সোয়ব, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জয়নুল হক, মোঃ আখতার উদ্দিন, সেলিম আহমদ প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহি ইসলামী বিদ্যাপিট কদমতলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রাখতে মাদ্রাসার শিক্ষকরা কঠোর পরিশ্রম দিয়ে শিক্ষা প্রদান করে আসছেন। আজকে মাদ্রাসার ফলাফল দেখে খুবই খুশি হলাম। মাদ্রাসার শিক্ষকদের প্রতি রইল শুভ কামনা। অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শামিম বক্ত বলেন, আমাদের এই মাদ্রাসায় প্রায় ২৩০ জনের মত ছাত্র/ছাত্রী পাঠদান করছে। অত্র মাদ্রাসায় আমাদের আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধব সহ এলাকাবাসী অনেকেই সাহায্য সহযোগীতা করে আসছেন। আমি সকলের প্রতি আন্তরিকতা প্রকাশ করছি। আমি সব সময় অত্র মাদ্রাসার অগ্রগতি ও সাফল্য কামনা করি এবং সব সময় অত্র মাদ্রাসার খেদমতে সচেষ্ট আছি।

জৈন্তাবার্তা / মনোয়ার